১৮ মার্চ ২০২৬

বান্দরবানে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগনদের সংবর্ধনা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি»

“পার্বত্য চট্টগ্রামে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বৃহত্তম জুন্ম জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা কমিটি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(গণতান্ত্রিক) উদ্যেগে নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ শুক্রবার বিকালে বান্দরবান হিলভিউ কনফারেন্স হল রুমে ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গনতান্ত্রিক) জেলা কমিটি সভাপতি (হেডম্যান) মংপু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গনতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটি সহ- সভাপতি শ্রী সমীরন চাকমা ( চার্মিন)।

শুরুতেই আগমন অতিথিদেরকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি বিভিন্ন গ্রাম হতে আগত হেডম্যান কারবারী ও চেয়ারম্যানসহ সদস্যগনদের স্বাগত জানানো হয়।

প্রধান অতিথি শ্রী সমীরন চাকমা(চার্মিন) বক্তব্যে বলেন, দুইযুগের সংগ্রামের ফসল পার্বত্য চুক্তির বাস্তবায়নের বৃথা হতে দিতে পারি না।গণতান্ত্রিক দল নিয়মতান্ত্রিক ভাবে সংগ্রাম আন্দোলনের বিশ্বসী হত্যার খুন গুম রাজনীতি বিশ্বাসী নয়। অচিরেই পার্বত্য চট্টগ্রাম চুক্তির রোডম্যাপ ঘোষনা পূর্বক চুক্তি বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহবান করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, সন্তু লারমার একক ক্ষমতা ও এক গোয়েমী ও রাজনৈতিক ভুলে কারনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির আটকে আছে সন্তু লারমা আজীবন ক্ষমতা থাকার জন্য নানা অপকৌশল করে এক পর্যায় চুক্তি বাস্তবায়নে বাধার কারণ। তাই এগারো ভাষাভাষী সকল জনগোষ্ঠিরকে গণতান্ত্রিক দলের পতাকা তলে ঐক্য বদ্ধ হয়ে সংগ্রামী হতে আহবান করেন।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম তিন পার্বত্য জেলাতে খুন,অপহরণ চাদাবাজি দিন দিন ক্রমাগত বেড়েই চলছে। পার্বত্য জেলা বান্দরবানও বিগত খুন বেড়েছে। এইভাবে চলতে থাকলে পার্বত্য বান্দরবান একদিন রক্তের বন্যা বয়ে লাল রক্তে পরিণত হবে। সেটি সাধারণ মানুষ চাইনা। বর্তমান পর্যায়ের প্রসীতপন্থী- ইউপিডিএফ ও সন্তু লারমার জেএসএস জনগণের কাছে গ্রহন যোগ্যতা হারিয়েছে এজন্য অনিয়মতান্ত্রিক ভাবে শক্তি প্রয়োগ করছে। সন্তু লারমার ভুল নেতৃত্ব ও একক রাজনৈতিক সিদ্ধান্ত কারণে তাদের বাহিনী চরম পর্যায় পৌছে গেছে এবং এর সমাধান হওয়া জরুরী বলে আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি পাহাড়ি ছাত্র পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্রী সুবীর চাকমা সঞ্চালনায় ইউপিডিএফ গনতান্ত্রিক কেন্দ্রীয় কমিট সাংগঠনিক সম্পাদক শ্রী অমর চাকমা, সদস্য আপ্রুমং মারমা, জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক রাম তং সাং বম( মালেক) সহ নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগন এবং হেডম্যান কারবারী সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন