২৫ মার্চ ২০২৬

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা খাদে, চালক নিহত

বান্দরবান প্রতিনিধি »

বান্দরবানে মালামাল বোঝাই একটি মাহিন্দ্রা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিং নু মং মারমা (২৮) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ মার্চ) সকালে বান্দরবান সদর উপজেলার ২ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সোনাইঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিং নু মং মারমা সদর উপজেলা ৬নং জামছড়ি ইউনিয়নের লাফাইমুখ পাড়া এলাকার চিমংপ্রু মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান শহর থেকে একটি জীপ গাড়ি মালামাল বোঝাই করে কুহালং উদ্দেশে রওনা দেয়। এসময় ভাঙ্গামুরা নামক এলাকায় রাস্তায় ঢালুতে নামলে গাড়িটি ব্রেকফেল হয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে গাড়িটি পাহাড়ের ঢাল থেকে খাদে পড়ে গেলে ৩ জন যাত্রী লাফ দিয়ে বেঁচে গেলেও ঘটনাস্থলে মাহিন্দ্রা চালক সিং নু মং মারমা (২৮) মারা যান।

বান্দরবান সদর থানার এস আই গোবিন্দ বলেন, ঘটনাস্থল থেকে চালকের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি পরিবার কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন