১৮ মার্চ ২০২৬

বান্দরবানে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

বান্দরবান প্রতিনিধি»

বান্দরবানে পৌর শাখার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনের ত্রি বার্ষিকী সম্মেলনে পুর্বের কমিটিকে বিলুপ্তি ঘোষনা করে নতুন কমিটি প্রকাশ করেছে বান্দরবান পৌর আওয়ামীলীগ সংগঠন।

তারা হলেন ৫ নং ওয়ার্ডের পৌর আওয়ামীলীগে সভাপতি কোকোচিং মারমা, সাংগঠনিক সম্পাদক মংএম্যা মারমা ও সাধারণ সম্পাদক পদে উচনু মারমা।

১৮ মার্চ শুক্রবারে বিকালে বান্দরবান পৌর এলাকায় ৫ নং ওয়ার্ডের বান্দরবান পৌর আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের সহ সভাপতি মংসানু মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

অনুষ্ঠান শুরুতেই ৫ নং ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সহ দলের নেতা কর্মীরা মিছিলে মাধ্যমে সম্মেলনে যোগ দেন। পরে জাতীয় সঙ্গীতের পতাকা উত্তোলনে মধ্য দিয়ে অতিথিদের বরণ, ধর্মে গ্রন্থের প্রার্থনা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং মারমা মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তব্যে প্রধান অতিথি মো. ইসলাম বেবী বলেন, বর্তমান সরকার ছাড়া কোন বিকল্প নাই। বর্তমান সরকার আমলে যে উন্নয়ন ধারা বয়ছে সে উন্নয়নে ধারা অব্যাহত রাখতে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে নির্বাচনে জয়লাভ করে পুনরায় আমাদের মাঝে আনতে হবে। তাই সবাইকে দলকে সমৃদ্ধি করতে সম্মান, আত্বমর্যাদা বোধ রাখতে হবে। সেই সাথে আজকে নতুন কমিটি ঘোষনা পর নিজ দ্বায়িত্বকে প্রক্রিয়াশীল করবে বলে আমি বিশ্বাস করি। তাই সবাইকে ঐক্যভাবে কাজ করার আহব্বান জানান।

অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌ কাউন্সিলর মংমং সিং মারমা সঞ্চালনায় উদ্বোধক পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হ্লা থোয়াই হ্রী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক সুব্রতা দাশ ঝন্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য তিতিম্যা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতার কর্মী ও জনসর্বসাধারণসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন