২৩ মার্চ ২০২৬

বান্দরবানে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বান্দরবান প্রতিনিধি »

‌‘এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি প্রতিভা বিকাশিত করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেনতা দিবস।

শনিবার (২ এপ্রিল) সকালে সমাজ সেবা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো. শেখ ছাদেক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও সমাজসেবা বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক তিংতিংম্যা।

দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এনডিসি ট্রাস্ট বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় সমাজসেবা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরকে সঠিক পরিচর্যা করা গেলে তারা সুস্থ স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করতে পারে । তাই প্রতিটা প্রতিবন্ধী অটিজম শিশুদের পাশে ভালোবাসা ও মমতার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে সমাজে পথ চলার রাস্তা তৈরি করে দিতে হবে। এজন্য সকল সচেতন সমাজকে আন্তরিক সহযোগিতার মনোভাব নিয়ে প্রতিবন্ধী শিশুদের পাশে থাকার আন্তরিক আহ্বান জানান।

আলোচনা সভায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. অংচালু, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মিল্টন মুহুরী, বান্দরবান জেলা শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সত্যজিৎ মজুমদার, প্রেসক্লাবে সভাপতি মনিরুল ইসলামসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

আরও পড়ুন