বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে মধ্যরাতে শৈচিং মং মারমা (৪০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শৈচিং মং মারমা লামা উপজেলা রুপসী পাড়া ইউনিয়নের দরদরী নোয়া পাড়া গ্রামের খ্যুদু মারমা ছেলে।
স্থানীয়রা জানান, গভীর রাতে শৈচিংমং মারমাকে গলা কেটে হত্যা করেছে বলে তার স্ত্রী জানালে এলাকাবাসী এসে দেখেন ঘরের ভেতর গলা কাটা লাশ পড়ে আছে।
নিহতের স্ত্রী উমেনু মারমা বলেন, মধ্যরাতে স্বামী শৈচিং মং মারমা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে যান। বাইরে থেকে ঘরে ঢোকার সময় তিনজন মুখশধারী ঘরে প্রবেশ করে এবং তাকে গলা কেটে হত্যা করে।
তিনি আরও জানান, শৈচিং মারমাকে হত্যার আগে তার চোখ বেঁধে দিয়েছিল খুনিরা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা জড়িত সেটি পরে জানা যাবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।












