বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান সদর উপজেলায় একটি বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ইউনুস (৫০) এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।
বুধবার ৯৩০ মার্চ) সন্ধ্যায় বান্দরবান পৌর এলাকায় বালাঘাটায় ১নং ওয়ার্ডের বালাঘাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার এসআই মিঠুন চক্রবর্তী।
স্থানীয়রা জানান, পশ্চিম বালাঘাটা এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দিলে তিনি নিহত হন। এতে মোটরসাইকেল আরোহী দু’জন আহত হন।
আহত ও নিহত তিন ব্যাক্তিকে স্থানীয় উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালে আছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।












