বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে মংচিংউ মার্মা (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে বান্দরবান সদর উপজেলা রাজবিলা ইউনিয়ন বাঘমারা চিংক্যউ কার্বারি পাড়া উচমং মাস্টার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মংচিংউ মার্মা ৮নং ওয়ার্ড সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের বাঘমারা চিংক্যউ কারবারি পাড়ার মৃত মংহ্লাচিং-এর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মংচিংউ মার্মা দীর্ঘ দিন ধরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) রাজনীতির সাথে জড়িত ছিল। সাম্প্রতিক সময়ে সে জেএসএস ছেড়ে জাম ছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠিক সম্পাদক হিসেবে যোগদান করেন। যুবলীগে যোগ দেয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারনা করছে স্থানীয়রা।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি শহীদুল্লাহ সাথে ঘটনাস্থলে পরিদর্শন করে বাংলাধারাকে বলেন, নিহত মংচিংউ মার্মা সন্ধ্যায় বাঘমারা বাজার থেকে কাজ শেষ করে বাসায় ফিরে। হঠাৎ দুই জন ডেকে নিয়ে তার বাড়ির পাশে তাকে গুলি করে হত্যা করা করে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
উল্লেখ্য, গত ৭ জুলাই একই এলাকায় জেএসএম সন্ত্রাসীরা ব্রাস ফায়ার সংস্কার গ্রুপের বান্দরবান জেলা সভাপতিসহ ৬ জনকে হত্যা করে।
বাংলাধারা/এফএস/এএ












