২৬ মার্চ ২০২৬

বান্দরবানে সেনা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বান্দরবান প্রতিনিধি »

“সর্বক্ষেত্র পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিচুক্তি ভঙ্গকারী জেএসএস কর্তৃক বান্দরবান রুমা উপজেলার সেনা টহলে গুলি বর্ষণ করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বান্দরবান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান বঙ্গবন্ধু মঞ্চ সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিব রহমান সভাপতিত্বে এই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই বান্দরবান বঙ্গবন্ধু পাঠাগার হতে স্লোগানের মধ্য দিয়ে এক বিশাল র‍্যলি অংশ নেন। পরে শহরে প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মঞ্চে সামনে এসে সমাপ্তি ঘটে। এসময় মানববন্ধন কারীরা  বিভিন্ন ব্যানার ও পেষ্টুন হাতে নিয়ে সাড়িভাবে দাঁড়িয়ে মানববন্ধন করেন।

মানববন্ধনে জেলা পার্বত্য চট্টগ্রামে নাগরিক পরিষদে সিনিয়র সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন তারু মিয়া, সহ সভাপতি আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পৌরসভা সভাপতি শামসুল হক শামু, লামা উপজেলার সভাপতি নুরুল আমিনসহ সংগঠনে নেতকর্মী ও সর্বসাধারণসহ প্রিন্ট ইলেক্ট্রিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, সন্তু লারমার মদদপুষ্ট জেএসএস (মূল) সন্ত্রাসীরা বান্দরবানের রুমায় সেনা টহলের ওপর গুলিবর্ষণ করে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে হত্যা করে। ওই সময় তাদের আরেক সৈনিক ফয়েজ গুলিবিদ্ধ হয়। এটি রাষ্ট্রের জন্য বড় ধরনের হুমকি ও হতাশাজনক উল্লেখ করে সন্ত্রাসীদের শাস্তির দাবি জানান তারা। 

পাশাপাশি পার্বত্য অঞ্চলে প্রতিনিয়ত সাধারণ মানুুষকে জিম্মি করে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানান অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই সন্ত্রসী গোষ্ঠীকে নির্মূল করার আহ্বান জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন বক্তারা

আরও পড়ুন