বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে বিভিন্ন সময় অভিযানে আটক ও ৩ মামলায় জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চত্ত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো, নূরুল হকের সভাপতিত্বে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
এদিকে নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়। বিভিন্ন অভিযানে জব্দ মোট ৯ হাজার ২১০ পিস ইয়াবা ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২৭ লাখ ৬৩ হাজার টাকা।
এসময় জেলা কোর্ট মালখানার সিএসআই মো. গিয়াস উদ্দিন হাসান, জিআরও মো. কাউছার, কোর্ট মুন্সি মো. আরিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।












