বান্দরবান প্রতিনিধি »
বান্দরবান আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. খলিল।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের উপস্থিতিতে স্বত্বস্ফূর্তভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৮১ জন আইনজীবী ভোটে অংশগ্রহণ করে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন। এতে ৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আবুল কালাম বাকি অন্য প্রতিদ্বন্দ্বী ইলিয়াসুর রহমান পেয়েছেন ২৮ ভোট, মো. ইকবাল করিম পেয়েছেন ১৭ ভোট। সহ-সভাপতি মো. সাদুকুল মাওলা। আর ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. খলিল। ৪৩ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. আলমগীর চৌধুরী। অর্থ সম্পাদক মো. শামসুল হক। ৩১ ভোট পেয়ে পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হন জয়নাল আবেদীন ভূঁইয়া। আইটি সম্পাদক মো. তাওহীদুল ইসলাম। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোজাহিদুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন আবু হেনা মোস্তফা কামাল, জিয়াউল হক, মেনুসাং মার্মা।
নির্বাচন বিষয়ে বিজয়ী সভাপতি এডভোকেট আবুল কালাম বলেন, এবারের আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট এবং ব্যাক্তিগত ভাবে আনন্দিত। আইনজীবী সমিতির বর্তমান নির্বাচিত প্যানেল পরিষদ স্বচ্ছভাবে আইনজীবীদের জীবনমান উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে।
নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য আইনজীবীরা জানান, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে আমরা অনেক খুশি। আমরা যারা জয়যুক্ত হয়েছি সকলে চেষ্টা করব সর্বস্তরের সকল জনসাধারণকে সুষ্ঠু আইনসেবা প্রদান করার। এজন্য আইনজীবী সমিতির পক্ষ থেকে সকলের কাছে আন্তরিক দোয়া ও ভালবাসা কামনা করছি।












