২৯ মার্চ ২০২৬

বান্দরবান কলেজে ছাত্রীনিবাস নির্মাণ কাজের উদ্বোধন

বাংলধারা প্রতিবেদন »

বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে ১৩২ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস নির্মাণ কাজের উদ্বোধন ও কলেজ শিক্ষার্থীদের জন্য বাস উপহার প্রদান করেছেন পার্বত্য মন্ত্রী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ৪ কোটি টাকা ব্যয়ে পাঁচতলা বিশিষ্ট এই ছাত্রী নিবাস নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

উদ্বোধনকালে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে কোন ছেলে-মেয়ে আর অশিক্ষিত থাকবে না, শিক্ষার আলোতে এগিয়ে যাবে বান্দরবানের ছেলেমেয়েরা। পার্বত্য অঞ্চলের ছেলে-মেয়েদের পড়ালেখার অগ্রগতির জন্য সকল সুযোগ সুবিধা দিতে সরকার কাজ করে যাচ্ছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে ১৩২ শয্যা বিশিষ্ট পাঁচতলা ছাত্রী নিবাস নির্মাণ করা হচ্ছ।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ