২৯ মার্চ ২০২৬

বাবা হারালেন কণ্ঠশিল্পী ন্যান্সি

বাংলাধারা বিনোদন »

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাবা নাঈমুল হক মারা গিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি।

গায়িকা তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এই খবরটি নিজেই শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘আজ সকাল আনুমানিক সাড়ে নয় ঘটিকায় আমার বাবা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

কিন্তু কীভাবে ন্যান্সির বাবা মারা গেছেন সে বিষয়ে কিছু জানাননি গায়িকা। তবে খোঁজ জানা গেছে, রবিবার রাতে ন্যান্সির বাবার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। তার কাশি এবং বুকে ব্যথা ছিল। রাত পেরিয়ে সকাল হতেই তিনি পাড়ি দেন না ফেরার দেশে।

এর আগে ২০১২ সালের ডিসেম্বরে মারা যান ন্যান্সির মা। নেত্রকোণায় গ্রামের বাড়িতে মায়ের পাশেই সমাহিত করা হবে তার সদ্য প্রয়াত বাবাকে। কর্মজীবনে ন্যান্সির বাবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ অর্থনিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন। চার বছর আগে অবসর নিয়ে তিনি ঢাকাতেই থাকতেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন