৫ মার্চ ২০২৬

বায়েজিদে টেম্পু উল্টে এক যুবকের মৃত্যু

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন রৌফাবাদ এলাকায় টেম্পু উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (২৫)। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলার বগিরচর এলাকায়।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিরাজুল ইসলাম আতুরার ডিপো এলাকার আমিন কলোনীতে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম মৃত শহিদুল ইসলাম।

বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) নুর নবী বলেন, রৌফাবাদে একটি টেম্পু উল্টে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এসময় আহত হয়েছে তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। টেম্পুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন