সীতাকুণ্ড প্রতিনিধি »
সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নে সন্ত্রাসী হামলা ও এক যুবককে অপহরণের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, মঙ্গলবার পরিষদ চলাকালে সকাল ১১ টায় যুবলীগ নামধারী সরওয়ার ও মেরাজের নেতৃত্বে ১০/১৫ জনের একটি সন্ত্রাসী দল হঠাৎ পরিষদে প্রবেশ করে চেয়ারম্যানের সামনেই অভি নামক এক যুবককে এলোপাতাড়ি পিটাতে থাকে, চেয়ারম্যান এজলাস থেকে নেমে যুবকটিকে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করার জন্য অনেক চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেন। এসময় তিনি ডিজিএফআই, গোয়েন্দা পুলিশ, ইউএনও, এএসপি, এসপি, জেলা প্রশাসকসহ সর্বস্তরের প্রশাসনকে ফোনে জানান।
পুলিশ এসে সন্ত্রাসীদের আস্তানা থেকে ওই যুবককে মুমূর্ষ অবস্হায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন নিরাপত্তায় সংশয় ভেবে অনির্দিষ্টকালের জন পরিষদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহদাৎ হোসেন জানান, চেয়ারম্যান রেহান উদ্দিন মোবাইলে পরিষদে হামলার অভিযোগ করেন, সাথে সাথে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন ইউএনও। হামলার বিষয়টি কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এ ব্যাপারে চেয়ারম্যান রেহান উদ্দীন বাদী হয়ে ১৫ /২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন












