১৭ মার্চ ২০২৬

বাস ও লরির সংঘর্ষ, নিহত ১

বাংলাধারা প্রতিবেদন»

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোহাগ পরিবহনের বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভোর পৌনে চারটার দিকে সীতাকুণ্ড থানার দারোগার হাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুপারভাইজার নাম মো.নাছির উদ্দীন (৩৫)।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নূর আলম দুলাল বলেন, সোহাগ পরিবহনের বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহাগ পরিবহনের বাসের সুপারভাইজার মো.নাছির উদ্দীনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন