৩০ মার্চ ২০২৬

বাড়তি দামে হেক্সিসল বিক্রি করায় ফার্মেসিকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের হাটহাজারী পৌর সদর বাসস্টেশন এলাকায় হেক্সিসলের বাড়তি দাম রাখায় এক ফার্মেসিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১২ টা ৪৫ মিনিটে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। অভিযুক্ত ওই দোকানীর নাম হুমায়ুন রশিদ। তিনি মা মণি ফার্মেসির মালিক।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, মা মণি ফার্মেসীতে এক ব্যাক্তি ১টি হেক্সিসল ক্রয় করতে গেলে দোকানদার সেটি ১০০ টাকায় বিক্রি করেন।বিষয়টি ক্রেতা মেসেঞ্জারে আমাকে জানান। মেসেঞ্জারে অবহিত হয়ে মনি ফার্ম্মেসীকে অভিযান চালিয়ে বেশি দামে হেক্সিসল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, হেক্সিসলের প্রকৃত দাম ৪০ টাকা। কেউ দামাদামি করলে দোকানি বলেন হেক্সিসল নাই, আর ১০০ টাকা দিলে আছে। অভিযোগকারীকে বাড়তি ৬০ টাকা ফেরত দেয়া হয় বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন