বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামের বায়েজিদে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জহিরুল ইসলাম (১৭)। জহিরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় বলে জানা গেছে
মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ১২টায় মোহম্মদনগরের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জহিরুল পরিবারের সঙ্গে বায়েজিদের মোহাম্মদ নগর এলাকায় ভাড়া বাসায় থাকতো।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১২টার দিকে ওই কিশোরের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
বাংলাধারা/এফএস/এআর








