১৭ মার্চ ২০২৬

বায়েজিদে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার আনোয়ারা গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১২টি গাড়ি দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. আনিসুর রহমান বলেন, নগরীর টেকনিক্যাল মোড় এলাকায় আনোয়ারা গার্মেন্টস নামের একটি কারখানায় আগুন লাগে। আমাদের তিনটি ইউনিটের ১২টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুন