২৬ মার্চ ২০২৬

বায়েজিদে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

বাংলাধারা প্রতিবেদন»

বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় একটি বাসার বিস্ফোরণে ১ জন নিহত ও ২ জন দগ্ধ হয়েছেন। 

রোববার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কাশেম কলোনির একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফারুক (২৩) চট্টগ্রাম কলেজ পূর্ব গেইট ধনার বাপের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম রবিউল ইসলাম। আহতরা হলেন- বালুছড়া তুফান রোড এলাকার ফোরকান উল্লাহ (৬০) ও কাশেম কলোনির মো. আলমের ছেলে কালাম (৩০)। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জানা গেছে ভবনটির নিচতলায় ব্যাচেলর বাসা ছিল ।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, বিস্ফোরণে দগ্ধ ৩ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। 

বায়েজিদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার কবির হোসেন বলেন, সকাল পৌনে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পাইপলাইনের গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. আলী জামান, হাসপাতালে ভর্তি ২ জনের মধ্যে একজনের ৬০ শতাংশ ও অন্যজনের ৪৫ শতাংশ বার্ন রয়েছে। দুইজনেরই শ্বাসনালি পোড়া। এদের কেউই আশংকামুক্ত নয়।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন