বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে অপিরকল্পিতভাবে পাহাড় কেটে বাণিজ্য করছে ভূমিদস্যুরা। ফলে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কা করছেন পরিবেশবিদরা। ফলে পরিবেশ রক্ষায় ও পাহাড়কে বাঁচাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে নগরীর বায়েজীদের আরেফিন নগর এলাকা, চন্দ্রনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, বায়েজীদ এলাকায় কিষোয়ান ফ্যাক্টরির পেছনে গ্রীন ভিউ আবাসিক সংলগ্ন নাগিনী পাহাড় কেটে বাণিজ্য করছে ভূমিদস্যুরা। অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণে বৃষ্টিতে বাড়ছে ধস ও প্রাণহানির আশঙ্কা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম বলেন, পরিবেশ রক্ষায় ও পাহাড়কে বাঁচাতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যারা অন্যায়ভাবে পাহাড় কেটে, দখল করে বাণিজ্য করছেন তাদের কাউকে ছাড় দেয়া হবে না।
বাংলাধারা/এফএস/টিএম












