৮ মার্চ ২০২৬

বিএনপির ১০ নেতা বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমানকে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিমানবন্দরে স্বাগত জানানোর দায়িত্ব পালন করেন দলের শীর্ষ পর্যায়ের ১০ জন নেতা।

স্বাগত জানানোর দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি হারূন, সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, মহানগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ, সাধারণ সম্পাদক নাজিমুর রহমান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।

কেন্দ্রীয় বিএনপির একটি সূত্র জানায়, বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি থাকলেও কঠোর নিরাপত্তা বলয়ের কারণে বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামে নীতি-নির্ধারণী পর্যায়ে ভূমিকা পালনকারী কেবল এই ১০ জন নেতাকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর দায়িত্ব দেওয়া হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ