২৭ মার্চ ২০২৬

বিএম খালিদ হাসানের গল্প ও পরিচালনায় শর্ট ফিল্ম “দ্য চয়েস”

বাংলাধারা প্রতিবেদন»

প্রেমিকের হঠাৎ উধাও হয়ে যাওয়ায় পারিবারিক চাপে অন্য এক ব্যক্তির সাথে বিয়ে হয় মিলির। মিলির স্বামী নিতান্ত ভদ্রলোক। মিলির প্রতি তার যথেষ্ট ভালোবাসা থাকলেও মিলি কখনই তাদের স্বামীর প্রাপ্য ভালোবাসাটুকু দেয় নি। কারণ মিলি এখনও তার প্রাক্তনের মায়ায় আবদ্ধ। একদিন হঠাৎ-ই ফিরে আসে তার প্রাক্তন প্রেমিক। জানায় কেন সে উধাও হয়েছিলো। প্রস্তাব দেয় তার হাত ধরে পালিয়ে যাওয়ার। তার এমন প্রস্তাবে দোটানায় ভুগতে থাকে মিলি। কাকে বেছে নেবে সে, প্রাক্তনকে নাকি তার স্বামীকে?

এমন গল্পে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রকাশ হয়েছে “দ্য চয়েস” নামে শর্ট ফিল্ম। ড্রিম স্টার এন্টারটেইনমেন্ট এর পরিবেশনায় বিএম খালিদ হাসান গল্প ও পরচালনায় শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন দ্বীপান্বিতা রয়, সামির আলী খান, মিলন কান্তি বিশ্বাসসহ অনেকেই।

শর্ট ফিল্মটি ড্রিম স্টার এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।  

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন