১৯ মার্চ ২০২৬

বিকিনির সঙ্গে ট্যাটু, ফের ঝড় তুললেন নুসরাত!

বিনোদন ডেস্ক »

বিভিন্ন সময়েই খবরের শিরোনাম হয়ে আসেন বলিউড অভিনেত্রী নুসরাত বারুচা। এবার ফের ভাইরাল হলেন এই অভিনেত্রী। সম্প্রতি জলের পাশে দাঁড়িয়ে ফটোশ্য়ুট করতে দেখা গেল নুসরাতকে।

গোলাপী রঙের বিকিনি পরে নুসরাত যখন ফটোশ্যুট করেন, তা দেখেই অভিনেত্রীর ভক্তরা খুশি হয়ে যান। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিকিনি পরা একের পর এক ছবি শেয়ার করেন তিনি। গোলাপী রঙের বিকিনির সঙ্গে মনোকিনি পরেও ফটোশ্যুট করতে দেখা যায় তাকে।

সোনু কে টিটু কি সুইটি থেকে প্যার কা পঞ্চনমা বা ড্রিম গার্ল, বলিউডে একের পর এক হিট ফিল্মে দেখা যায় নুসরাত বারুচাকে। বর্তমানে বলিউডে রাজকুমার রাও থেকে আয়ুষ্মান খুরানা, একের পর এক অভিনেতার সঙ্গে অভিনয় করছেন নুসরাত। তবে ড্রিম গার্লের পর নুসরত বর্তমানে কোন প্রজেক্টের সঙ্গে যুক্ত, সে বিষয়ে জানা যায়নি।

আগামী প্রজেক্ট সম্পর্কে নুসরাত খোলাসা করে কিছু না জানালেও, ছোরি-তে তিনি স্ক্রিন শেয়ার করছেন বলেই আভাস দেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন