১২ মার্চ ২০২৬

বিকৃত মানসিকতার কীটপতঙ্গদের চিনে রাখুন : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

লুকায়িত যৌন হয়রানিকারীরা, যারা শিষ টিটকারি টিপ্পনী কাটে, বিকৃত মানসিকতা লালন করে এবং হয় এখনো যৌন হয়রানি করার সাহস পায়নাই বা শীঘ্রই তা করতে যাচ্ছে এসব সমাজের এইসব কীটপতঙ্গদের চিনে রাখার পরামর্শ দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার দিবাগত রাতে উপমন্ত্রী তাঁর ফেসবুক পেইজে এক স্ট্যাটাসের এই পরামর্শ দেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল স্ট্যাটাসে লিখেন, এক জন নারীকে মটরবাইক চালাতে দেখে যারা তাদের নর্দমার আবর্জনাতুল্য নোংরা সংকীর্ণতার নগ্ন উন্মত্ত প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সমাজ এই সব কীটপতঙ্গদের চিনে রাখুক।

মোটরসাইকেল চালিয়ে গায়ে হলুদ ও বিয়ের আসরে কনে

শিক্ষা উপমন্ত্রী বলেন, এরাই সেই সব লুকায়িত যৌন হয়রানিকারীরা, যারা শিষ টিটকারি টিপ্পনী কাটে, বিকৃত মানসিকতা লালন করে এবং হয় এখনো যৌন হয়রানি করার সাহস পায়নাই বা শীঘ্রই তা করতে যাচ্ছে। এদের চিনে রাখতে হবে এবং শায়েস্তা করতে হবে।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট গায়ে হলুদের দিনে শহরজুড়ে বন্ধু-বান্ধব ও সাথীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে কনে। গায়ে হলুদের অনুষ্ঠান ঘিরে এমন ব্যতিক্রমী এ আয়োজন করে ফেসবুকে ভাইরাল হয়েছেন যশোরের মেয়ে ফারহানা আফরোজ। গায়ে হলুদের অনুষ্ঠানে বন্ধু-বান্ধবী সবাই নেচেগেয়ে উৎসব করেছেন এই নারী। সে যেহেতু বাইক চালাতে পারে তাই বাইক চালিয়েই গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠানে অ্যান্ট্রি দেওয়ার পরিকল্পনা তার।

২০০৭ সাল থেকে তিনি বাইক চালান। বিয়ের অনুষ্ঠানকে ব্যতিক্রমী করতে ভিন্নধর্মী ভাবনা তার মাথায় ছিল। এই ভাবনা থেকেই তিনি এমন আয়োজন করেছেন। যশোর সার্কিট হাউজের সামনে ফারহানা আফরোজের বাড়ি। যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২০১১ সালে এসএসসি ও ২০১৩ সালে যশোর আব্দুর রাজ্জাক কলেজ থেকে এইচএসসি পাস করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন