বাংলাধারা প্রতিবেদন »
বিজিএমইএ’র নেতৃবৃন্দের সহিত ইউসেপ-বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারী) বিকাল ৪ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী সেলিম এর সভাপতিত্বে উক্ত সভায় বিজিএমইএ’র পরিচালকবৃন্দ সর্বজনাব মোহাম্মদ মুসা, অঞ্জন শেখর দাশ, খন্দকার বেলায়েত হোসেন, এনামূল আজিজ চৌধুরী, প্রাক্তন সহ-সভাপতি জনাব মোহাম্মদ ফেরদৌস, প্রাক্তন পরিচালকবৃন্দ সর্বজনাব- এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্লাহ্্ মনসুর সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ ও ইউসেপ এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে ইউসেপ এর নির্বাহী পরিচালক জনাবা তাহসিনা আহমেদ বলেন- সুবিধাবঞ্চিত স্কুল থেকে ঝড়ে পরা বাচ্চাদেরকে কর্মমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে মানব সম্পদে পরিনত করে বিভিন্ন কল-কারখানায় কর্মসংস্থান সৃষ্টি করে আর্থসামাজিক উন্নয়নে ইউসেপ-বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইউসেপ কর্তৃক পরিচালিত বিভিন্ন ট্রেনিং স্কুল থেকে প্রশিক্ষণ প্রাপ্ত জনবল বেশির ভাগই পোশাক শিল্প প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি হিসাবে কর্মরত। তিনি ইউসেপ পরিচালিত বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মকান্ড বিজিএমইএ’র নেতৃবৃন্দের নিকট তুলে ধরেন। এ সকল কার্যক্রম আরো বেগবান করার লক্ষ্যে বিজিএমইএ’র সহযোগিতা কামনা করেন।
বিজিএমইএ’র সহ-সভাপতি জনাব এ.এম. চৌধুরী সেলিম বলেন- বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিজিএমইএ শ্রমিকদের কল্যাণে হাসপাতাল, শ্রমিকদের সন্তানদের জন্য অবৈতনিক বিদ্যালয়, শ্রমিকদের জন্য গ্রুপ বীমা চালু, কোভিড-১৯ সংক্রমন মোকাবেলায় বিজিএমইএ পরিচালিত কোভিড-১৯ হাসপাতাল ও বিআইটিআইডি কে প্রদত্ত RT PCR মেশিন সহ শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে ও দক্ষ জনশক্তি তৈরী লক্ষ্যে ফায়ার সেইফটি প্রশিক্ষণ, মিড লেবেল কর্মকর্তাদের কমপ্লায়েন্স সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম সমূহ তুলে ধরেন। এছাড়াও সরকার সহ বিভিন্ন সংস্থার সহিত দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে যৌথভাবে কাজ করছে। তিনি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি তৈরীতে ইউসেপ কোন বিষয়ে বিজিএমইএ’র সহিত যৌথভাবে কার্যক্রম পরিচালনা করতে ইচ্ছুক, সে’বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রদানের জন্য আহবান জানান। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে দক্ষ জনশক্তি তৈরী লক্ষ্যে বিজিএমইএ ও ইউসেপ বাংলাদেশ একযোগে কার্যক্রম পরিচালনা করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
এতে আরো বক্তব্য রাখেন- বিজিএমইএ’র প্রাক্তন পরিচালক সর্বজনাব এমডি.এম. মহিউদ্দিন চৌধুরী, সাইফ উল্ল্যাহ মনসুর, ইউসেপ এর পরিচালক (প্রোগ্রাম) জনাব দিদারুল এনাম চৌধুরী প্রমুখ।
বাংলাধারা/এফএস/এইচএফ












