বাংলাধারা প্রতিবেদন»
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সৈয়দ নজরুল ইসলাম বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম।
বিজিএমইএ’র সম্মানিত সভাপতি জনাব ফারুক হাসান দাপ্তরিক প্রয়োজনে দেশের বাহিরে যাওয়ার প্রেক্ষিতে তিনি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ০১ সেপ্টেম্বর, ২০২১ইং থেকে ০৯ সেপ্টেম্বর, ২০২১ইং তারিখ পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন।
বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব সৈয়দ নজরুল ইসলাম বর্তমান করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে পোশাক শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
বাংলাধারা/এফএস/এফএস












