বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ডে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে উপজেলার ভাটিয়ারীর বিজয় স্মরণি বিশ্ববিদ্যালয় কলেজকে বানানো হচ্ছে ‘ভাটিয়ারী করোনা আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্র’।
৫০ শয্যা বিশিষ্ট এই আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্রে সেবা প্রদান করবেন ৬ জন এমবিবিএস ডাক্তার, ৯ জন নার্স এবং ৫৪ জন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী।
আগামী কয়েকদিনের মধ্যেই এই আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্রের কার্যক্রম শুরু করা হবে বলে জানান উদ্যোক্তা ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন।
ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন জানান, বৈশ্বিক করোনা মহামারির এই সময়ে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার লক্ষ্যে ভাটিয়ারী বিজয় স্বরণি কলেজ ক্যাম্পাসকে আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। এতে করে সীতাকুণ্ডবাসীরদের জন্য নতুন আরেকটি চিকিৎসার দ্বার খুলে যাচ্ছে।
তিনি আরও বলেন, মানবিক ও কঠিন কাজে সার্বিক সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। এই মহতি কাজে পাশে আছেন আলহাজ্ব মীর কামাল উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুদ্দীন রাশেদ, ইউপি সদস্য আলমগীর মাসুম, মাঈন উদ্দিন ও রিপন।
আইসোলেশান সেন্টার ও চিকিৎসা কেন্দ্র তৈরিতে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাজিম উদ্দীন বলেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের কতিপয় মানবিক, সাহসী, কর্মঠ সন্মানীত সদস্যবৃন্দ। স্যালুট আপনাদের।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












