বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে দলীয় বিদ্রোহীসহ সকল কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আওয়ামী লীগের নির্বাচন সমন্বয় কমিটির বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৫মার্চ) সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে শুরু হওয়া রুদ্ধদ্বার এ বৈঠকে উপস্থিত প্রতিটি ওয়ার্ডের বিদ্রোহী প্রার্থীদের দলীয় পরিচয় জানতে চাওয়া হচ্ছে।
সমন্বয় সভায় উপস্থিত আছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সাংসদ এম এ লতিফ, সাধারণ সম্পাদক আ জ ম নাসির, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নির্বাচন পরিচালনা কমিটিন সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এ বৈঠকের মাধ্যমে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের থামানো না গেলে রোববার(৮মার্চ) বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাধারা/এফএস/টিএম












