১৮ মার্চ ২০২৬

বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত, এরপর খুলবে দোকানপাট ও গণপরিবহন

বাংলাধারা ডেস্ক  »

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে আগামী ১১ আগস্ট থেকে সীমিত পরিসরে দোকানপাট ও মার্কেট খোলা হবে। সেই সঙ্গে সীমিত পরিসরে চলাচল করবে গণপরিবহনও।

মঙ্গলবার (০৩ আগস্ট) সচিবালয়ে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।  

মন্ত্রী বলেন, ‘ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম আগামী ৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। প্রত্যককে স্থানীয় টিকাদানকেন্দ্রে গিয়ে টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আজকের এই বৈঠক থেকে। ১১ আগস্ট দোকানপাট খুললে যাতে কর্মচারীরা কর্মস্থলে যোগ দিতে পারেন। কর্মচারীদের টিকার সনদ নিয়ে কাজে যোগ দিতে হবে।’

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন