৩১ মার্চ ২০২৬

বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মদ-অস্ত্রসহ জিকে শামীম আটক

বাংলাধারা ডেস্ক »

যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র‌্যাব। এসময় বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, নগদ অর্থ ও প্রায় ২শ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর গুলশান নিকেতন ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব। 

কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ লাইসেন্সবিহীন অস্ত্র, মাদক, নগদ ১০ কোটি টাকা ও প্রায় ২শ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়।

অভিযান এখনও চলমান আছে বলে জানিয়েছেন লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন