১৮ মার্চ ২০২৬

বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তারা

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম নগরীতে চাঁদাবাজ চক্রের ৫ জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। বাকলিয়া এলাকা থেকে চাঁদাবাজির অর্থসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো.ইকবাল (৫২), মো. গিয়াস উদ্দিন (৩০), মো. কায়ছার (৩১), মো. আবুল কাসেম (৩১) ও উদয়ন মজুমদার (৩৫)।

র‌্যাব জানায়, বাকলিয়া এলাকায় কতিপয় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করছে এমন তথ্য পেয়ে শনিবার (২১ আগস্ট) রাতে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকার আশে পাশের বিভিন্ন সড়কে অবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন জোরপূর্বক গাড়ি গতিরোধ করে ও ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

এ সময় গ্রেফতারকৃতদের দেহ তল্লাশী করে চাঁদা আদায়ের নগদ ১১ হাজার ২৩০ টাকা এবং ৩ টি চাকু জব্দ করা হয়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন