২৭ মার্চ ২০২৬

বিমানবন্দরে স্বর্ণের বড় চালান আটক

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় একটি স্বর্ণের চালান আটক করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানটি আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান ।

সূত্র জানায়, সকাল সাড়ে ৮টায় ফ্লাইটটি অবতরণ করে। এরপর এনএসআই ও শুল্ক গোয়েন্দারা সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে ৮০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করেন। ৮০ পিস স্বর্ণের বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন