৩০ মার্চ ২০২৬

বিমান বাংলাদেশ এর নতুন চেয়ারম্যান সাজ্জাদুল হাসান

বাংলাধারা ডেস্ক »

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানকে সরকারি প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাজ্জাদুল হাসান নিয়োগ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের অনুচ্ছেদ ৩৮ অনুযায়ী ২০২০ সালের জন্য বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

এর বাইরে বিমানের পুনর্গঠিত  পরিচালনা পর্ষদের সদস্য হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী তানজিবুল আলম, ইমারজিন রিসোর্সেস লিমিটেডের চ্যাটার্ড অ্যাকাউন্টেট নূর-ই খোদা আব্দুল মবিন । তারা দুজনই আগের পর্ষদেও সদস্য ছিলেন।

এর আগে বিমানের চেয়ারম্যান ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী। তিনি টানা তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১৯৬১ সালে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন সাজ্জাদুল হাসান। কৃষি অর্থনীতির ছাত্র সাজ্জাদুল ১৯৮৫ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

সাজ্জাদুল হাসানের বাবা প্রয়াত ডা: আখলাকুল হোসাইন ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক। শৈশবেই বঙ্গবন্ধুকে ভালবাসার মন্ত্র শিখেছেন বাবার কাছ থেকেই। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আমলে গণপরিষদ সদস্য। বড় ভাই বিচারপতি ওবায়দুল হাসান শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি।

২০১৪ সালের ২ মার্চ তিনি সিলেট বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পান। এরপর দায়িত্ব পালন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (তৎকালীন সড়ক বিভাগ) যুগ্মসচিব হিসেবে। ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পান তিনি। সুনাম ও কৃতিত্বের সঙ্গে সামলান এ গুরু দায়িত্ব। কর্মদক্ষতা ও সততার কারণেই সাজ্জাদুল হাসানকে নিজ কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন