সীতাকুণ্ড প্রতিনিধি»
সুবিধাবঞ্চিত মানুষের জন্য লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশের অধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড ও লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে নিবন্ধিত যুব ও সমাজ সেবামূলক সংগঠন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং ক্লিপটন গ্রুপ এর সহযোগিতায়, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড ও লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই, দিশারী রক্তদান শাখা ও সীতাকুণ্ড ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় সীতাকুন্ড থানাধীন মুরাদপুর ইউনিয়নের বশরতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়বেটিকস টেস্ট, নাক কান গলা বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয় এছাড়া লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই এর উদ্যোগে মাস্ক ও ক্লিপটন গ্রুপ এর সৌজন্যে টি-শার্ট বিতরণ করা হয়।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪ বাংলাদেশ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর ও ক্লিপটন গ্রুপ এর কর্ণধার লায়ন এম ডি এম ডি মহিউদ্দিন চৌধুরী তার বক্তব্যে বলেন, সারা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ লায়ন সদস্যরা রাত-দিন ২৪ ঘন্টা সুবিধাবঞ্চিত মানুষদের সেবা দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, লায়নরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছেন।
এই কাজের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড ও লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন। যারা সেবা নিতে এসেছেন তাদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই সেবার পরিধি আরও বৃদ্ধি করার আশ্বাস প্রদান করেন।
সীতাকুণ্ড উপজেলা লায়ন্স ক্লাবের লাযন বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪ বাংলাদেশ জোন চেয়ারপারসন এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪।
বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট কো-চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শাহজাহান, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট কো-চেয়ারপারসন ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সভাপতি লায়ন মোঃ বেলাল হোসেন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল আলম সোহেল, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দৌজা, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের মেম্বারশিপ চেয়ারপারসন ও লিও এডভাইজর লায়ন মোঃ নাসির উদ্দিন মানিক, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪ বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ কামরুল ইসলাম।
লিও ডিস্ট্রিক ৩১৫-বি৪ বাংলাদেশ এর জয়েন্ট ট্রেজারার লিও মোহাম্মদ ওমর ফারুখ, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫, বি-৪ বাংলাদেশ এর রিজিওন ডিরেক্টর হেডকোয়ার্টার প্রভাষক মোহাম্মদ নাজিমুজামান রাশেদ, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫, বি-৪ বাংলাদেশ এর জোন ডিরেক্টর লিও মোঃ শওকত হোসেন, লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫, বি-৪ বাংলাদেশ এর জোন ডিরেক্টর লিও মুহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সভাপতি লিও মোহাম্মদ জিয়াউল হক আরিফ, লিও ক্লাব অব চট্টগ্রাম মিরসরাই এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন শাকিল, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের কো অর্ডিনেটর লিও মোঃ হামিদ হোসেন আজাদ,লিও জামিল আল ফয়সাল,মেম্বারশীপ চেয়ারম্যান লিও মোঃ আইনুল করিম ফিরোজ,জয়েন্ট ট্রেজারার মোঃ আশিক মোঃ হাসনাত আল মিনহাজ, শাহানা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর আলাম বাবলু, ফারজানা আক্তার নুরী, মোহাম্মদ রাফি চৌধুরি প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত সেবামূলক অনুষ্ঠানের ৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা এবং ৩০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে ক্লিপটন গ্রুপের পক্ষ থেকে পাঁচশত টি-শার্ট এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই এর পক্ষ থেকে পাঁচ শতাধিক মাস্ক, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের এর পক্ষ থেকে তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়, চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং শতাধিক রোগী টেস্ট করা এবং ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় এক হাজার মানুষকে বিভিন্ন বিষয়ে চিকিৎসা প্রদান করা হয়।
বাংলাধারা/এফএস/এফএস












