১৪ মার্চ ২০২৬

বিশ্ব ইজতেমার মোনাজাত শুরু

বাংলাধারা ডেস্ক »  

আচ্ছা বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে। এতে অংশ নিচ্ছেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি৷রোববার বেলা ১১টা ৮ মিনিটে টঙ্গীর তুরাগ তীরে এই আখেরি মোনাজাত শুরু হয়।

মোনাজাত পরিচালনা করছেন বাংলাদেশে তাবলীগের প্রধান মারকাজ কাকরাইলের মুরুব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ।

এর আগে বাদ ফজর বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে শেষ দিন আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেছেন মাওলানা আব্দুর রহমান।

মোনাজাতে অংশ নিতে রোবাবার ভোর থেকে লাখো মুসল্লি টঙ্গীর ইজতেমা ময়দানে আসেন। মুসল্লিদের আগমনে টঙ্গী শহর, ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

আখেরি মোনাজাতে মুসল্লিরা দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্বশান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে আকুতি জানাচ্ছেন। জানাচ্ছেন পাপ থেকে মুক্তির মিনতি।

মুসল্লিরা জানিয়েছেন, ইজতেমার শিক্ষা তারা ছড়িয়ে দেবেন। ব্যক্তি ও সমাজজীবনে তা কাজে লাগাবেন।

আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ