১৮ মার্চ ২০২৬

বিশ্ব রক্তদাতা দিবস আজ

বাংলাধারা প্রতিবেদন  »

আজ ১৪ জুন, বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশন) ২০০৪ সাল থেকে ‘সবার জন্যে নিরাপদ রক্ত’ স্লোগান নিয়ে দিনটি পালন করে আসছে। ইতিমধ্যে ১৮২টি দেশ সম্পৃক্ত হয়েছে এ আন্দোলনে।

বাংলাদেশেও অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালিত হয়ে থাকে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘গিভ ব্লাড এন্ড কিপ দ্যা ওয়ার্ল্ড বিটিং’।

সোমবার(১৪ জুন) দিবসটি উপলক্ষে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখায় ওপেন ব্লাড সংগ্রহ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষে রক্তদানকারীদের অভিবাদন দেয়া হবে এবং এক সপ্তাহ ধরে চলবে অনলাইন প্রতিযোগিতা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন