ক্রীড়া ডেস্ক»
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের দিন বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি’র নির্বাচন। তিনটি ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন ৩২ জন প্রার্থী।
এরইমধ্যে সেগুলো যাচাই বাছাই শেষে তালিকা প্রকাশ, আপিল গ্রহণ ও শুনানী প্রক্রিয়া শেষ করেছে নির্বাচন কমিশন।
কেউ চাইলে আজ দুপুর ১২টার মধ্যে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
এরপর দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
বাংলাধারা/এফএস/এফএস












