৪ মার্চ ২০২৬

বিয়ের দাওয়াত খেতে গিয়ে সিএনজির ধাক্কায় বরযাত্রীর মৃত্যু

বাংলাধারা ডেস্ক »

নগরীর বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় এক বরযাত্রীর মৃত্যু হয়েছে। নিহত বরযাত্রীর নাম উত্তম দাশ (৫০)। তিনি চন্দনাইশ উপজেলার বিরাকুল নতুনপাড়া গ্রামের অমূল্যচরণ দাশের সন্তান।

শুক্রবার দিবাগত (৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, এক কিলোমিটার এলাকার মোহনা কমিউনিটি ক্লাবে বিয়ের দাওয়াত খেয়ে রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় গুরুত্বর আহন হন তিনি। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া বাংলাধারাকে জানান, রাত ১২টার পরে গুরুতর আহত অবস্থায় উত্তম দাশকে চমেক হাসপাতালে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক তাকে জরুরি আইসিউ সাপোর্ট দিতে বলেন। কিন্তু আসন সংকট থাকায় তাকে বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেওয়া হয়। ঘণ্টাখানেক পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। নিহতের পরিবার পরবর্তীতে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে নিহতের মরদেহ লাশঘরে আছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ