১৩ মার্চ ২০২৬

বিয়ের ১২ দিন পরই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পুনমের

বাংলাধারা ডেস্ক »

দীর্ঘদিনের প্রেমিক স্যাম বোম্বের সঙ্গে গত ১০ সেপ্টেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। ধুমধাম আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিলো তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

বিয়ে ও মেহেদী অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দু’জনে।

বিয়ের পর এই নবদম্পতি হানিমুনের জন্য গোয়া যান। আর সেখানে গিয়েই ঘটলো বিপত্তি। গোয়া পুলিশের কাছে স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন পুনম।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতেই দক্ষিণ গোয়ার থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ জানান পুনম পাণ্ডে। স্যাম নাকি তাকে বেধড়ক মারধর করেছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এমনকী খুনের হুমকি পর্যন্ত দিয়েছেন।

এদিকে, পুনমের অভিযোগের ভিত্তিতে স্যামকে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।

বাংলাধারা/এফএস/ইরা 

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ