১৩ মার্চ ২০২৬

বিয়ে করতে এসে না ফেরার দেশে চলে গেলেন পটিয়ার প্রবাসী মানিক

পটিয়া প্রতিনিধি »

বিয়ে করতে এসে না ফেরার দেশে চলে গেলেন পটিয়ার প্রবাসী আইয়ুব উদ্দিন মানিক। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। মানিক বিয়ে করতে দেশে এসেছিলেন মাত্র ২ মাস আগে।

বুধবার (২৬ মে) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি আরোহী মানিক নিহত হন। এ সময় চালকসহ আরো ২ যাত্রী গুরুতর আহত হন। পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ক্রসিং হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মনসা বাদামতল হয়ে পটিয়ার দিকে যাওয়া সিএনজি টেক্সিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি চালক সহ আরো ৩ আরোহী গুরুতর আহত হন।

তাদেরকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত ২ জনকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

অপরদিকে হাসপাতালে আনার পথেই আইয়ুব উদ্দিন মানিক (৩২) মারা যায়। নিহত পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহড়া এলাকার মৃত ইয়াকুব নবীর ছেলে বলে জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আইয়ুব উদ্দিন মানিক গত ২৯ মার্চ সৌদি আরব হতে দেশে আসেন। গত ৪ এপ্রিল বিয়ে করেন।

চমেক হাসপাতালে পাঠানো গুরতর আহতদের মধ্যে মিতা (৩০) ও নাছির উদ্দীন (৩৫) শোভনদন্ডী ইউনিয়নের এলাহাবাদ এলাকার আজিজুল হকের ছেলে বলে জানা গেছে। আরেক আরোহীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল হতে মারসা পরিবহনের যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ