বাংলাধারা ডেস্ক »
বুলবুলের আঘাতে সাতক্ষীরা, খুলনা ও পটুয়াখালীতে ৪ জন নিহত হওয়া খবর পাওয়া গেছে। রোববার (১০ নভেম্বর) ভোরে সাতক্ষীরায় প্রচণ্ড গতিতে আঘাত হানে ‘বুলবুল’। এতে উপকূলীয় শ্যামনগর এলাকায় কয়েক হাজার বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। ভোরে ঘরের ওপর গাছ পড়ে তিনি মারা যান বলে জানা গেছে।সাতক্ষীরায় মারা গেছে একজন ।
‘বুলবুলের’ প্রভাবে ভোলায় শনিবার রাতে প্রচণ্ড ঝড় হয়েছে। ভোলার লালমোহনে ঝড়ের প্রভাবে উপড়ে গেছে গাছ ও কয়েকটি ঘরবাড়ি। একইসাথে গাছ চাপা পড়ে আহত হয়েছেন প্রায় আটজন। আহতদের মাঝে একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এ দিকে সর্বশেষ খবরে খুলনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সূত্র: বিএনএ
বাংলাধারা/এফএস/টিএম












