১৪ মার্চ ২০২৬

বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু

বাংলাধারা ডেস্ক »  

বালুবাহী একটি বাল্কহেড ডুবে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে  ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায়  এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি বাল্কহেড নোঙর করে পরিষ্কার করা হয়। পরে শ্রমিকরা ঘুমিয়ে পড়লে বাল্কহেডের ভেতর পানি প্রবেশ করে ডুবে যায়।

ধারণা করা হচ্ছে বাল্কহেড পরিষ্কার করার সময় হয়তো কোনো স্থানে ছিদ্র হয়ে যায়।

নিহতরা হলেন, ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আব্দুর রব তালুকদারের ছেলে মোস্তফা (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু (১৮) ও বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কাজল মিয়া গণমাধ্যমকে জানান, বাল্কহেডের ভেতরে থাকা ৬ জনের মধ্যে ৪ জন মারা যান। তবে বাল্কহেডের মাস্টারসহ দুইজনকে জীবিত উদ্ধার করা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ