খাগড়াছড়ি প্রতিনিধি »
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) খাগড়াছড়িতে আসছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তাঁর আগমনে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সার্বিক নিরাপত্তা, সু-শৃঙ্খল পরিবেশে আইজিপির কর্মসূচী সফল করতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যেই। আইজিপি’র আগমনকে সুন্দর ও সাফল্য করতে এরই মধ্যে স্বাগত জানিয়ে ব্যানার, পেস্টুন ছেয়ে গেছে জেলা শহর।
আইজিপি’র আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল আজিজ। তিনি জানান, ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ উদ্বোধন করবেন খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে নবনির্মিত নারী ব্যারাক ভবন, ৬ তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নবনির্মিত মানিকছড়ি থানা ভবন, লক্ষীছড়ি থানা ভবন, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ভবন।
একই সাথে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে বৃক্ষ রোপন,মতবিনিময়,এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার ও পুলিশ কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
খাগড়াছড়ি পুলিশ সুপার জানান,জনগণের কাঙ্খিত সেবা দিতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের পাশে থেকে পুলিশ বাহিনীর সম্মান অক্ষুন্ন রেখে নিষ্ঠার সাথে সে কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনীর প্রাণের দাবী পুরণে অত্যাধুনিক থানা ভবন নির্মিত হয়েছে উপজেলাগুলোতে। নারী পুলিশ সদস্যদের জন্য নারী ব্যারাক নির্মানসহ উন্নয়নের ছোয়া লেগেছে। তারই ধারাবাহিকতায় ৫টি স্থাপনা উদ্বোধন করবেন আইজিপি।
একই সাথে পুলিশের ধারাবাহিকভাবে সকল সংকট নিরসন হচ্ছে জানিয়ে বর্তমানেও মেরামত,সংস্কার,অব্যাহত আছে এবং দূর্গম পাহাড়ি এলাকায় পুলিশের অবস্থান সফলতার সাথে পাল্টে দিয়েছে। নবনির্মিত এসব অট্টালিকা তারই বহিঃপ্রকাশ বলে তিনি জানান। কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতায় দূর করে এসব ব্যায়বহুল ভবন, উন্নয়ন ও অগ্রগতি পুলিশের দায়িত্ব পালনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি জানান।
অন্যদিকে খাগড়াছড়ি জেলা পুলিশের টিআই সুপ্রিয় দেব জানান, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ সড়ক পথে আসবেন তাই সড়ক পথ যাতে নিরাপদ, গমন-আগমন মশ্রিণ এবং সু-শৃঙ্খল রাখতে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সব ধরবেন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।












