বাংলাধারা প্রতিবেদন »
খুলশী গ্রীড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাস এর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেড শাটডাউন নিয়েছে। ফলে নগরীর বেশিরভাগ এলাকাসমূহে বৃহস্পতিবার ও শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৩ মে) দুপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি খুলশী গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া শনিবার (১৬ মে) একই কারণে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম পাহাড়তলী এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












