জেলা প্রতিনিধি, কক্সবাজার »
কক্সবাজারের পেকুয়ায় ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়ি চার্জ দিতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৮ অটোরিকশাসহ দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া ষ্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নন্দীরপাড়া ষ্টেশনে বেলাল উদ্দিন মিজানের একটি অটোরিকশা চার্জ দেয়ার গ্যারেজ রয়েছে। বিদ্যুৎ ব্যবহার করে তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিয়ে আসছিলেন। রিকশা চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মূহর্তে গ্যারেজের ৮টি রিকশা পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা পাশের দোকানে চলে গেলে দুইটি দোকান মালামালসহ ভস্মিভূত হয়। অন্তত ১০-১৫ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান তারা।
পেকুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বান্তর বডুয়া বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রন আনা হয়। বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে হচ্ছে।
বাংলাধারা/এফএস/এআই












