৩১ মার্চ ২০২৬

বোয়ালখালিতে খালে ডুবে শিশুর মৃত্যু

বোয়ালখালি প্রতিনিধি »

বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুর এলাকায় ভান্ডালজুরি খালে ডুবে এক ইবতেদায়ী পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে ডুবার প্রায় ৩ ঘণ্টা পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

বুধবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম জান্নাতুল মাওয়া জেসি (১২)।

স্থানীয় হাটখোলা এলাকার কৃষক রমজান আলী লালুর তিন কন্যার মধ্যে নিহত জান্নাতুল মাওয়া জেসি বড়। সে এবার জ্যৈষ্ঠপুরা হামিদিয়া মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণির ইবতেদায়ী পরীক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুরে মায়ের সাথে গোসল করতে পার্শ্ববর্তী ভান্ডালজুরি খালে যায় জেসি। এক পর্যায়ে সে খালের পানিতে পড়ে ডুবে যায়। তার পবিরার অনেক চেষ্টা করেও তাকে পেতে ব্যর্থ হয়। পরে তাকে না পেয়ে স্থানীয়দের সহায়তা নেয় তারা। তারা আরো জানান, এ সময় কয়েক‘শ লোক প্রায় তিন ঘণ্টা তার খোঁজ করেন। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, এ বিষয়ে আমরা বোয়ালখালী ফায়ার সার্ভিসের সহায়তা চাই। তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৌঁছানোর আগেই স্থানীয়রা লাশ উদ্ধার করতে সক্ষম হয় বলেও জানান তিনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন