১৯ মার্চ ২০২৬

বোয়ালখালীতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্টিত

বোয়ালখালী প্রতিনিধি »

উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ।

সোমবার (৪ জানুয়ারী) সকালে উপজেলা বি আর ডি বি মিলনায়তনে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মোনাফ মহিন।

এতে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন আহমদ এম পি।

ছত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন মো. এমরান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, সহ- সভাপতি রেজাউল করিম বাবুল, আবছার উদ্দিন হিরা,   সাধরণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) মো. শাহদাত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জাকারিয়া, কৃষকলীগ সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, সারোয়াতলি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল মোকারম,যুবলীগের সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, শ্রমিকলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী আবু।

ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন,  মো. মামুন, সালাউদ্দিন মাহমুদ,সাদেক হোসেন, কুতুব উদ্দিন বাবর,মজিবুল হক,আবু ছাদেক জুয়েল,আবু ছাদেক রবি,মো. আনোয়ার, এম ইউনুচ আজম খোকন, মো. রেজাউল করিম, মো. মহিউদ্দিন, শওকত আলম, মো. মহিন, জয়নাল আবেদীন, মো. মিনহাজ, মো. নঈম প্রমুখ।

অনুষ্টানে কেক কেটে সভার সমাপ্তি করেন অতিথি বৃন্দ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন