বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যেগে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য মাছের পোনা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নের ৫৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি কার্প জাতিয় মাছের পোনা বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধরণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, পৌরসভা আওয়ামীলীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ, প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সুলতান মাহমুদ, ভেটেরনারী সার্জন আব্দুল্লাহ আল মামুন সাগর ও চট্টগ্রাম জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












