বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালী উপজেলায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ এমপি।
শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক প্রদান করেন তিনি।
নিহত চারজনের প্রত্যেক পরিবারকে ১,০০,০০/-, আহত একজনকে ৫০,০০০/- এবং ফসলের ক্ষতি হয়েছে এমন একজনকে ১৫,০০০/-, দুইজনকে ২০,০০০/-, ছয়জনকে ২৫,০০০/- মোট ৬,৫৫,০০০/- টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসন বোয়ালখালীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরী, থানা অফিসার ইন চার্জ মো. আবদুল করিম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসাইন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জহুরুল ইসলাম জহুর।
এছাড়া স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












