২১ মার্চ ২০২৬

বোয়ালখালীতে বাগানের ৪ হাজার লেবু গাছ কেটে দিল দুবৃর্ত্তরা

বোয়ালখালী প্রতিনিধি »

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে পাহাড়ি ভূমিতে রোপনকৃত নিজস্ব বাগানের চার হাজার লেবু গাছ কেটে দিল দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাগান মালিক আব্দুল গফুর ও সাইফুল ইসলাম বাদী হয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্রে তারা জানান, দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের নিজস্ব পাহাড়ি ভূমিতে লেবু বাগান করে জীবিকা নির্বাহ করছি। প্রতিদিন বাগান পরিচর্যার জন্য বাগানে আসা যাওয়া করি। গত ২৯ আগস্ট শনিবার সকালে বাগানে গিয়ে দেখি রাতের আধাঁরে প্রায় চার হাজার লেবু গাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি আইনানুগ ব্যাবস্থা করার নির্দেশ দেন।

অভিযোগ পেয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্স মো. আব্দুল করিম বলেন, বিষয়টি দুঃখজনক। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন